ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই শিশুর ঝগড়ায় গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ২০:১০, ৭ মার্চ ২০২৩
দুই শিশুর ঝগড়ায় গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০
দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন- ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে শিবগঞ্জ বাজারে নবীগঞ্জ উপজেলার পুরানগাঁওয়ের একটি শিশুর সঙ্গে পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের এক শিশুর ঝগড়া হয়। এ নিয়ে দুপুর ১২টায় ঐ দুই গ্রামের লোকজন বাজারে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমদ জানান, দুই শিশুর ঝগড়া নিয়ে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!