সোমবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার চরফকিরা গ্রামের মুক্তিযোদ্ধা মেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি রাত থেকেই উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মেলার নামে এ অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলছে। প্রথম দিন বোর্ড প্রতি ৬০ হাজার টাকা করে ২০টি জুয়ার বোর্ড বসানো হয়, দ্বিতীয় ও তৃতীয় দিন বোর্ড প্রতি ৬৫ হাজার টাকা করে ২০টি জুয়ার বোর্ড প্রকাশ্যে সামিয়ানা টাঙিয়ে বসানো হয়। জুয়ার বোর্ড থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে ক্ষমতাবানরা। এরমধ্যে পুলিশ, প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেলা আয়োজন কমিটির সভাপতি সফিকুল ইসলাম সোহাগ ভাগ নিচ্ছেন বলে স্বীকার করেন জুয়াড়িরা। কিন্তু মেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর মেম্বার মেলার দায়িত্বে থাকা ভলান্টিয়ারদের টাকা না দেওয়ায় তারা মেলা ভেঙে দেয়।
.png)
চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়দল হক কচি জানান, গতকাল রাতে মেলায় সমস্যা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।