ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কর্মস্থলে ফিরছে মানুষ, চাপ নেই দৌলতদিয়া ঘাটে

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৬, ২৫ এপ্রিল ২০২৩
কর্মস্থলে ফিরছে মানুষ, চাপ নেই দৌলতদিয়া ঘাটে
ফাইল ফটো

স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তবে এবার কোনো বাড়তি চাপ নেই দৌলতদিয়া ঘাটে। পদ্মা সেতু চালু হওয়ায় এই নৌ-রুটের যাত্রীরা অনেকটাই নির্বিঘ্নে নদী পার হয়ে গন্তব্যে যেতে পারছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায় এমন চিত্র।

দেখা গেছে, ঢাকা-খুলনা মহাসড়ক ফাঁকা। দৌলতদিয়ার জিরো পয়েন্ট ও দৌলতদিয়া বাস টার্মিনালে নেই যাত্রীর ভিড়। দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলোর নেই কোনো দীর্ঘ সারি। ফলে ঢাকাগামী যাত্রীবাহী বাসগুলো সরাসরি এসে ফেরির নাগাল পাচ্ছে। যানবাহন না থাকায় অল্প সংখ্যক যানবাহন নিয়েই প্রতিটি ফেরি পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।

ঘাট সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এ ঘাটের চিরচেনা সেই রূপ পাল্টে গেছে। এখন আর আগের মতো ঘণ্টার পর ঘণ্টা কোনো যানবাহনকে ঘাট এলাকায় আটকে থাকতে হয় না। যানবাহনগুলো সরাসরি ঘাটে এসে ফেরির নাগাল পাচ্ছে। ফলে ভোগান্তিও নেই আগের মতো। অপরদিকে, লঞ্চঘাট এলাকায়ও একই চিত্র। লোকাল পরিবহনের যাত্রীরা সরাসরি ঘাটে এসে লঞ্চের দেখা পাচ্ছেন। তবে, লঞ্চে ঢাকামুখী যাত্রীর চেয়ে ঢাকাফেরত যাত্রীর চাপ বেশি লক্ষ্য করা গেছে।

Advertisement

শিমুল সরকার নামে এক যাত্রী বলেন, সড়কে কোনো ভোগান্তি নেই। ঘাট পর্যন্ত আসতেও কোনো অসুবিধা হয়নি। ঘাটে এসেই সরাসরি ফেরির দেখা পেয়েছি। এবারের ঈদযাত্রা অনেক স্বস্তির হয়েছে। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঈদের ছুটি শেষে কর্মস্থলে মানুষ ফিরলেও ঘাটে নেই ভোগান্তি। সকাল থেকে নেই যাত্রী ও যানবাহনের চাপ। উল্টো ফেরি অপেক্ষায় থাকছে। এ নৌরুটে চলাচল করছে ২০টি ফেরি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!