রোববার বিকেল ৩টার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারয়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম একই গ্রামের কসিমুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, গত ১০ দিন ধরে সুন্দরপুর এলাকায় দুইটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রেষারেষি চলে আসছে। রোববার বিকেলে দুইপক্ষ ককটেল ও হাত বোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ককটেল বিস্ফোরণে আহত হন জিয়ারুল। স্থানীয়রা জিয়ারুলকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।