মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি, বেহেরকান্দি, ঢালিকান্দি, নোয়াদ্ধা ও লক্ষ্মীদিবি গ্রাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে ঐ এলাকার রিপন পাটোয়ারীর লোকজন হঠাৎ করে মুন্সীকান্দি, বেহেরকান্দি, ঢালিকান্দি, নোয়াদ্ধা ও লক্ষ্মীদিবি গ্রামে হামলা চালান। এ সময় মহাসিন হক কল্পনার লোকজন তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
.png)
সদর থানার ওসি মো. তারিকুজ্জামান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।