রোববার সকাল থেকে বন্দিদের স্বজনরা তাদের সঙ্গে সাক্ষাতের জন্য কারাগারে ভিড় করেন। পরে নিয়ম মেনে তাদেরকে বন্দি সাক্ষাতের সুযোগ দেয় কারা কর্তৃপক্ষ।
এর আগে শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন সকালে কারাগারের ভেতরে ঈদের নামাজ আদায় করেছেন কারাবন্দি ও কারারক্ষীরা এবং দিনব্যাপী বিশেষ খাবারের আয়োজন ছিল বন্দিদের জন্য। তবে এবার গরমের কথা মাথায় রেখে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ক্রীড়া প্রতিযোগিতা ছিল না।
.png)
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার নাসির আহমেদ বলেন, এবার ঈদে আমাদের কারাগারে প্রায় ১৬০০ বন্দি রয়েছে। ঈদের দিন তাদের জন্য বিশেষ আয়োজন করেছিলাম। তবে গত দুই বছরের মতো এবার গরমের কারণে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান বা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছি না। ঈদের দ্বিতীয় দিনে আজ তাদের সঙ্গে পরিবারের সদস্যদের নিয়ম মেনে সাক্ষাতের সুযোগ ছিল।
ঈদে কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের মধ্যে ছিল- সকালে পায়েস ও সেমাই। দুপুরে পোলাও, গরু-খাসির মাংস ও সঙ্গে ডিম-কোল্ড ড্রিংস। রাতে সাদা ভাতের সঙ্গে আলুর দম ও রুই মাছ।