ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণ নারায়ণগঞ্জে ভবনের আগুন, শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৪, ১৮ মার্চ ২০২৩
দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণ নারায়ণগঞ্জে ভবনের আগুন, শ্রমিক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ভবনে বিস্ফোরণের পর লাগা আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ।

তিনি জানান, পুরনো ভবনটিতে বিস্ফোরণের পর আগুন লেগে যায়৷ এতে একজন মারা যান। আহত হয়েছেন অন্তত ৯ জন৷ খবর পাওয়া মাত্রই নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে পরে বলা সম্ভব হবে।

Advertisement

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে নিতাইগঞ্জের ডালপট্টি এলাকার পুরনো একটি দোতালা ভবনে এ ঘটনা ঘটে৷ এতে আওলাদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহতরা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!