শনিবার সকালে ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের গোয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম মিয়া ঐ গ্রামের নুরুল ইসলামের ছেলে।
জানা যায়, ঢাকার নিমতলী এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন ইব্রাহিম মিয়া। ঢাকায় বসবাস করা অবস্থায় ইব্রাহিম মিয়ার সঙ্গে কেরাম বোর্ড খেলা নিয়ে নিমতলী এলাকার ধন মিয়ার ছেলেদের সঙ্গে কথা কাটাকাটি হয়। ধন মিয়ার গ্রামের বাড়িও ইব্রাহিমের এলাকায়। গত বৃহস্পতিবার সবাই ঈদ উপলক্ষে গোয়ারা গ্রামের নিজ নিজ বাড়িতে চলে আসেন। শনিবার সকালে ঈদের নামাজ শেষে ইব্রাহিম মিয়া নিজ বাড়ি থেকে হেঁটে একই গ্রামে শ্বশুড়বাড়িতে যাচ্ছিলেন। পথে ধন মিয়ার ছেলেরাসহ ২০ থেকে ২৫ জন ইব্রাহিমকে পিটিয়ে গুরুতর আহত করেন।
.png)
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইব্রাহিম মিয়াকে উদ্ধার করে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।