ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৬, ২২ এপ্রিল ২০২৩
গাজীপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত
প্রতীকী ছবি

গাজীপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জীবন হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী।

শনিবার দুপুরে কালিয়াকৈর-শ্রীপুর সড়কের ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জীবন হোসেন গাজীপুরের জয়দেবপুর থানার পিরুজালী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

জানা যায়, ঈদ উপলক্ষে জীবন হোসেন এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে গাজীপুরের হোতাপাড়া থেকে কালিয়াকৈরের ফুলবাড়িয়ায় ঘুরতে যাচ্ছিলেন। পথে ফুলবাড়িয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটির রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে জীবন ও তার বন্ধু ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে চিকিৎসক জীবন হোসেনকে মৃত ঘোষণা করেন।

Advertisement

শ্রীপুর থানার এসআই অমল জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে জীবনের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!