সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে নালিতাবাড়ী উপজেলার নয়ানিকান্দা এলাকায় নকলা-নাকুগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নকলা উপজেলার দামনা গ্রামের সাইফুল ইসলাম এবং নালিতাবাড়ী উপজেলার তন্তর গ্রামের বাসিন্দা আবদুর রশিদ। এছাড়া আহত শহিদুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার কুড়েরকান্দা গ্রামের বাসিন্দা।
নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
.png)
জানা যায়, ঐ দুই যুবক বিকেল সাড়ে ৫টার দিকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে নালিতাবাড়ীর দিকে আসছিলেন। পথে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে স্তূপ করে রাখা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় চালকসহ অপর দুই আরোহী ছিটকে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যান। তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম ও আরোহী আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদিয়া আফরিন জানান, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত অপরজনকে ময়মনসিংহে পাঠানো হয়েছে।