ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৬, ২১ এপ্রিল ২০২৩
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
ফাইল ছবি

ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পাঁচদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে শুক্রবার (২১ এপ্রিল) থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। 

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে পাঁদিনের ছুটি ঘোষণা করেছে। বিষয়টি চিঠির মাধ্যমে ভারতীয় ব্যবসায়ী ও বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ছুটি শেষে আগামী ২৬ এপ্রিল থেকে যথারীতি পণ্য আমদানি-রফতানি শুরু হবে।

তবে এ সময়ে বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!