বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে। আগামী ২৬ এপ্রিল পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
.png)
আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ স্বপন দাস বলেন, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।