ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১২, ১৯ এপ্রিল ২০২৩
ফরিদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
নিহতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরে মুরগিবাহী পিকআপ, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কোমরপুরের মুসলিম মিশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ফরিদপুর পৌরসভার বর্ধিত ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম এবং একই এলাকার ইলিয়াস মোল্যার ছেলে রায়হান মোল্যা। তারা মোটরসাইকেলের আরোহী ছিলেন। 

ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা জানান, নিহতরা সম্পর্কে তার ভাতিজা ও নাতি হয়। তারা রাতে তারাবির নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল। এ সময় দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান নজরুল। আর ঢাকা নেয়ার পথেই মারা যান রায়হান। বুধবার বাদ জোহর তাদের জানাজা অনুষ্ঠিত হবে। 

Advertisement

করিমপুর হাইওয়ে থানার ওসি এসএম শহিদুর রহমান বলেন, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত পিকআপ, অটোরিকশা এবং মোটরসাইকেল উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে পালিয়েছেন পিকআপ চালক। এ ঘটনায় আইনহত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!