ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৮, ১৬ এপ্রিল ২০২৩
রাজবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে পৌরসভার সজ্জনকান্দা টিঅ্যান্ডটি অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার পিরোজপুর গ্রামের শামছুদ্দিন বিশ্বাসের ছেলে শফিয়ার রহমান ওরফে শফি ড্রাইভার, পটুয়াখালী জেলার গলাচিপা থানার বাঁশবুনিয়া গ্রামের আলম মোল্লার ছেলে অসীম ওরফে ওয়াসিম ও জসিম উদ্দিন এবং বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুর গ্রামের কাসেম বিশ্বাসের ছেলে হাসান বিশ্বাস।

রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, সাত থেকে আটজন ডাকাত দলের সদস্য সদর থানাধীন সজ্জনকান্দা টিঅ্যান্ডটি অফিসের সামনের ‘রাজবাড়ী রিয়াদ এন্টার প্রাইজ’ নামে অটো, ইজিবাইক ও ব্যাটারির শো রুমে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদে অভিযান চালানো হয়। এ সময় ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!