ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইগাতীতে গাঁজাসহ গ্রেফতার ৬

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৮, ১৬ এপ্রিল ২০২৩
ঝিনাইগাতীতে গাঁজাসহ গ্রেফতার ৬
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার রাত ১১টার দিকে উপজেলার বৈরাগী পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আফসার আলী, হৃদয় মিয়া, সেকান্দর আলী, হারুন অর রশিদ, সামিউল ইসলাম ও জাহিদুল ইসলাম। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউপির বৈরাগী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তল্লাশি করে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

Advertisement

ওসি মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!