রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম। গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার আন্দারমানিক গ্রামের মো. শহীদুল ইসলাম এবং সিংগাইর উপজেলার দক্ষিণ সাহরাইল গ্রামের মো. মগর আলী।
পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা ব্রিজ থেকে ২৬ গ্রাম হেরোইন ও আধা কেজি গাঁজাসহ শহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এছাড়া সিংগাইর উপজেলার দক্ষিণ ধল্লার ফোর্ডনগর এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ মো. মগর আলীকে গ্রেফতার করা হয়।
.png)
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।