ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৪১ দশ‌মিক ৮ ডিগ্রি তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৭, ১৬ এপ্রিল ২০২৩
৪১ দশ‌মিক ৮ ডিগ্রি তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার ওপর দিয়ে ব‌য়ে যা‌চ্ছে তীব্র তাপদাহ। রোববার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশ‌মিক ৮ ডিগ্রি সেলিসয়াস রেকর্ড করা হয়েছে। এসময় বাতা‌সের আদ্রতা ছি‌লো ১৪ শতাংশ।

জেলা প্রশাসন থেকেও প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়ে মাইকিং ক‌রে প্রচারণা চালাচ্ছেন। আরো এক সপ্তাহ এমন তাপদাহ থাকতে পারে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

এ নিয়ে টানা ১৫ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রায় রেকর্ড করা হলো চুয়াডাঙ্গায়। প্রচণ্ড তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র তাপদাহে জেলার খেটে খাওয়া মানুষ ও রোজাদাররা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তীব্র গরম ও রোদের তাপের কারণে মানুষের হাঁসফাঁস অবস্থা। এই অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না।

Advertisement

তীব্র গরম ও রোদের তাপের কারণে শ্রমিক, দিনমজুর, ভ্যান-রিকশা চালকরা কাজ করতে না পেরে অলস সময়ও পার করছেন। একটু প্রশান্তির খোঁজে গাছের ছায়া ও ঠান্ডা পরিবেশে স্বস্তি খুঁজছে স্বল্প আয়ের মানুষরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে। আবার অনেকে জরুরি প্রয়োজন ও জীবন-জীবিকার তাগিদে প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে কাজে বের হচ্ছেন। অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। জেলা সদরের হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও বেড়েছে শিশুসহ বিভিন্ন বয়সী রোগীর সংখ্যা।

রোববার বেলা ৩ টায় জেলা আবহাওয়া অফিস সূত্রে এ তাপমাত্রার রেকর্ড পাওয়াযায়। এটি চলতি মৌসুমের জেলা ও দে‌শের সর্বোচ্চ দ্বিতীয় তাপমাত্রা বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, রোববার পর্যন্ত টানা ১৫ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গাতে।

গত ২ এপ্রিল রোববার থেকে এক টানা ১৩ দিন চুয়াডাঙ্গার স‌র্বোচ্চ তাপমাত্র মাত্রা হলো রোববার (২ এপ্রিল) ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ৩৭ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ৩৭ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ৩৮ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রবিবার ৩৯ ডিগ্রি সেলিসয়াস, সোমবার ৩৯ দশমিক ২ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার ৪১ ডিগ্রি সেল‌সিয়াস, শুক্রবার তীব্র তাপদাহ ৪১ দশ‌মিক ৭ ডিগ্রি সেল‌সিয়াস, শ‌নিবার অ‌তি তীব্র তাপদাহ ৪২ দশ‌মিক ২ ডিগ্রি সেল‌সিয়াস এবং  সর্বশেষ আজ রোববার ৪১ দশ‌মিক ৮ ডিগ্রি সেল‌সিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে প্রথমে মৃদু, মাঝারি ও তীব্র বয়ে যাওয়ার পর বর্তমানে তা অ‌তি তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে। এ ধারা আরো কিছুদিন অব্যাহত থাকবে। গরমের মৌসুমে একটানা এতদিন ধরে এক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়া বিরল।

তিনি আরো জানান, গত বছর জানুয়ারি মাস থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। কিন্তু এবার এখন পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভবনা দেখা যাচ্ছে না। বৃষ্টি না থাকার কারণে বাতাসে আদ্রতার পরিমাণ কমে গেছে। আবার আদ্রতা কম থাকার কারণে মেঘ তৈরি কম হচ্ছে। যার ফলে হঠাৎ কালবৈশাখি ঝড় ছাড়া সাধারণ বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই।   

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!