ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে চোরচক্রের ৭ নারী সদস্য গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৬, ১৩ এপ্রিল ২০২৩
মানিকগঞ্জে চোরচক্রের ৭ নারী সদস্য গ্রেফতার
চোরচক্রের ৭ নারী সদস্য -ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চরতিল্লি গ্রাম থেকে স্বর্ণের চেইনসহ চোরচক্রের ৭ নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস।

গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মনবাড়ীয়ার নাসিরনগর উপজেলার দরমন্ডল গ্রামের ফাতেমা বেগম, জাহানারা বেগম, রাহেলা বেগম, মমতাজ বেগম, সুজানা বেগম, শাহানাজ বেগম ও মাফিয়া বেগম।

Advertisement

ওসি সুকুমার বিশ্বাস জানান, বুধবার (১২ এপ্রিল) সাটুরিয়া উপজেলার তিল্লি স্কুল মাঠে বৃহস্পতিবার সকালে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। এ সময় উত্তর পাড়তিল্লি গ্রামের চম্পা বেগমের পেছনে দাঁড়ানো চোরচক্রের এক নারী সদস্য তার গলার স্বর্ণের চেইন কেটে দৌঁড়ে পালানোর সময় উপস্থিত লোকজন তাকে ধরে ফেলেন এবং চুরি হওয়া স্বর্ণের চেইন উদ্ধার করেন। একটু পরে চোরচক্রের অন্য ৬ সদস্য মহিলা লাইন থেকে বের হয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ডিউটিরত পুলিশ তাদের আটক করেন।

এ ঘটনায় চম্পা বেগম সাটুরিয়া থানায় মামলা একটি মামলা করেন। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!