নিহতের পরিচয় জানা যায়নি। আহতরা হলেন- নগরের হালিশহর থানার বি ব্লক এলাকার আজাদ হোসেন রাজু, একই থানার বাসস্ট্যান্ড এলাকার অজিত নাথ, রঙ্গীপাড়া এলাকার রিয়াজ, ঈদগাঁ বড় পুকুরপাড় এলাকার সিরাজুল, সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ ইদিলপুর এলাকার লিটন পাল ও রাউজান উপজেলার নতুনহাট এলাকার সুমি নাথ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, দেওয়ানহাট থেকে হালিশহর রুটের একটি লেগুনা কদমতলী ফ্লাইওভারের ওপর উল্টে যায়। এতে লেগুনা থাকা যাত্রীরা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে আনলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
.png)