ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৭, ৫ এপ্রিল ২০২৩
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
প্রতীকী ছবি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় রাস্তা পারাপারের সময় শাহাবাজ মোল্লা নামে ১০ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

বুধবারে দুপুরে দাউদকান্দির শহীদনগর এলাকায়  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত শাহাবাজ মোল্লা কুমিল্লার হোমনা উপজেলার শিবপুর গ্রামের মোহাম্মদ মোজ্জামেল হকের ছেলে।

জানা যায়, শহীদনগর এলাকায় সড়ক পারাপার হচ্ছিল শিশু শাহাবাজ মোল্লা। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহাবাজ নিহত হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

Advertisement

দাউদকান্দি হাইওয়ে পুলিশের এসআই সিপন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!