ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জাটকা ধরায় ২৩ জেলের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৮, ১০ এপ্রিল ২০২৩
জাটকা ধরায় ২৩ জেলের কারাদণ্ড
আটককৃত জেলেরা -ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের হাইমচর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ২৯ জেলেকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স। তাদের মধ্যে ২৩ জেলেকে ১ বছর করে কারাদণ্ড এবং অন্য ৭ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ১ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ এপ্রিল) বিকেলে হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশিদ এসব তথ্য জানান।

তিনি বলেন, ৯ এপ্রিল দিনগত রাত ৮ থেকে রাত দেড়টা পর্যন্ত উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড সম্মিলিত অভিযান পরিচালনা করে ২৯ জেলেকে আটক করে। অভিযানে ১ লাখ ৯৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি জাটকা উদ্ধার করা হয়। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জাটকা স্থানীয় গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

Advertisement

অভিযানে নেতৃত্ব দেন হাইমচর উপজেলা ইউএনও চাই থোয়াইহলা চৌধুরী। এ সময় শাহরাস্তি উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. ফারুক আহমেদ, কোস্টগার্ড হাইমচর নয়ানী আউটপোস্টের পেটি অফিসার মোহাম্মদ আসাদুর রহমান ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!