ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টানা ৯ দিন চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৮, ১০ এপ্রিল ২০২৩
টানা ৯ দিন চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা
ফাইল ফটো

চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে মাঝারি তাপপ্রবাহ। সোমবার এ জেলায় দে‌শের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ২ ডিগ্রি সেল‌সিয়াস রেকর্ড করা হ‌য়ে‌ছে। এ নি‌য়ে টানা নয়দিন দে‌শের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হলো চুয়াডাঙ্গায়।

সোমবার দুপুর ৩টায় জেলায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি চলতি মৌসুমের জেলার সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

জেলা আবহাওয়া অফিস জানায়, সোমবার পর্যন্ত টানা নয়দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়।

Advertisement

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গার উপর দিয়ে প্রথমে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার পর তা মাঝারি তাপপ্রবাহে রূপ নিয়েছে। এ ধারা আরো কিছুদিন অব্যাহত থাকবে। গরমের মৌসুমে একটানা এতদিন ধরে এক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার ঘটনা বিরল।

তিনি আরো জানান, গত বছর জানুয়ারি মাস থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। কিন্তু এবার এখন পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। বৃষ্টি না হওয়ায় বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে গেছে। আবার আর্দ্রতা কম থাকার কারণে মেঘ তৈরি কম হচ্ছে। এর ফলে হঠাৎ কালবৈশাখী ঝড় ছাড়া সাধারণ বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!