ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আধিপত্য নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল যুবকের 

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৬, ৯ এপ্রিল ২০২৩
আধিপত্য নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল যুবকের 
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামে যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

শনিবার সন্ধ্যায় উপজেলার মক্রমপুর ইউপির কুশিয়ারতলা গ্রামে ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম উপজেলার কুশিয়ারতলা গ্রামের ধলাই মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, কুশিয়ারতলা গ্রামের কাছুম আলী ও মক্রমপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আজমান মিয়ার মধ্যে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় এ নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে জাহাঙ্গীর আলমসহ অর্ধশতাধিক আহত হন। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিলে জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বদিউজ্জামান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। 
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!