আহতরা হলেন- মোশাররফ হোসেনের ছেলে শাহাজউদ্দীন, রফিক হাওলাদারের ছেলে জাবেদ হাওলাদার, আলমগীর হাওলাদের ছেলে মাহবুব, কাজী শিপনের ছেলে সিফাত, আকতার খানের ছেলে রিয়াদ খান, জাহাঙ্গীর খানের ছেলে রনি খান, রহিম হোসেনের ছেলে বকুল, হাবিবুর রহমানের স্ত্রী সালেহা, ফিরোজ বেপারীর মেয়ে নাদিয়া ও আখতার খানের স্ত্রী রেবা খানসহ আরো ১৫ জন।
ভুক্তভোগী ও হাসপাতাল সূত্রে জানা যায়, থানতলী এলাকার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির পাশে বসে মাদক সেবন করছিলেন কয়েকজন বখাটে। পরে সালেহা বেগম তাদের রোজার দিনে মাদক সেবন করতে নিষেধ করেন। এতে বখাটেরা ক্ষুব্ধ হয়ে তাকে দেখে নেয়ার হুমকি দেন। এরপর দেশীয় অস্ত্র এবং লাঠি নিয়ে হামলা করে ওই বাড়িতে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অন্তত ১৫ জনকে জখম করে হামলাকারীরা।
মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসক ডা. বজলুর রহমান বলেন, সন্ধ্যার দিকে ১০ জন রোগী শরীরের বিভিন্ন স্থানে জখম নিয়ে ভর্তি হয়েছেন।
.png)
মাদারীপুর সদর থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।