ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে বিদেশি মদসহ যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৬, ৭ এপ্রিল ২০২৩
টেকনাফে বিদেশি মদসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে হোয়াইক্যং এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক মো. ইউসুফ মিয়া (২৩) উপজেলার হোয়াইক্যং খারিংঘোনা এলাকার সৈয়দ হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) মো. শামসুল আলম খান।

Advertisement

পুলিশ সুপার শামসুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তুলাতলি মেসার্স দিদার কুলিং কর্ণার দোকানের সামনে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা যায়, উদ্ধারকৃত বিদেশি মদ নিজ হেফাজতে রেখে বিক্রির উদ্দেশে ওই স্থানে অবস্থান করছিলেন বলে স্বীকার করেন। আটকের পর তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!