ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলাপাড়ায় গাঁজাসহ মুদি দোকানি গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৮, ৫ এপ্রিল ২০২৩
কলাপাড়ায় গাঁজাসহ মুদি দোকানি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় পশ্চিম মধুখালি গ্রামের মুদি দোকানি সোহান খানকে (২৩) ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে তার মুদি দোকান থেকে এসব গাঁজা জব্দ করে তাকে গ্রেফতার করে কলাপাড়া থানা পুলিশ। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে।

কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, সোহানের সহযোগী কেউ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গাঁজা
লিংক সফলভাবে কপি হয়েছে!