বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির ইনচার্জ পরিদর্শক আবুল কালাম। গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গ্রামের মো. সোলাইমান আলী, গোলড়া চরখণ্ড গ্রামের মো. আলমগীর হোসেন, সিংগাইর উপজেলার ধল্লা লক্ষীপুর গ্রামের আল ইসলাম এবং একই গ্রামের মাসুদ রানা।
পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত মানিকগঞ্জের সদর ও সিংগাইর উপজেলায় পৃথক তিনটি অভিযান চালানো হয়। এ সময় ২০০ পিস ইয়াবা এবং ২০ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় মাদক আইনে তিনটি মামলা করা হয়েছে।
.png)