ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ার সাড়ে ৬ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাল

আখাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১০, ৫ এপ্রিল ২০২৩
আখাউড়ার সাড়ে ৬ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাল
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভিজিএফের চাল পাচ্ছে ৬ হাজার ৪৩৩ অসহায়, গরিব ও দুস্থ পরিবার। বিনামূল্যে জনপ্রতি ১০ কেজি করে এই চাল বিতরণ করা হবে।

এ উপজেলায় বরাদ্দকৃত চালের পরিমাণ হলো ৬৪ টন। এর মধ্যে পৌরসভায় ৪৬ টন ও উপজেলায় ১৮ টন রয়েছে। পৌরসভায় ৪ হাজার ৬২১টি এবং উপজেলার ৫টি ইউনিয়নে ১ হাজার ৮১২টি পরিবার রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাপস চক্রবর্তী জানান, এ উপজেলার ৫টি ইউনিয়ন মিলে  ১ হাজার ৮১২টি অসহায়, দরিদ্র ও দুস্থ পরিবার রয়েছে। এর মধ্যে উত্তর ইউনিয়নে ২০০, দক্ষিণ ইউনিয়নে ১৭৮, মোগড়া ইউনিয়নে ৪৫৮, মনিয়ন্দ ইউনিয়নে ৪০৮ ও ধরখার ইউনিয়নে ৫৬৮টি পরিবার রয়েছে।

Advertisement

তিনি আরো জানান, যেসব পরিবার ভাতাসহ অন্যান্য সুযোগ থেকে বঞ্চিত রয়েছে, সরকার সেসব পরিবারকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে খাদ্য সহায়তার আওতায় আনতে চায়। এ জন্য দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফের চাল বিনামূল্যে প্রদান করা হবে।

আখাউড়া পৌর সভার উপ-সহকারী প্রকৌশলী মো. ফায়সাল আহমেদ খান বলেন, পৌরসভায় ৪৬ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দকৃত চাল ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৬২১টি অসহায়, গরিব ও  দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!