ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আখাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৯, ২ এপ্রিল ২০২৩
আখাউড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
আখাউড়ায় গাঁজাসহ মাদক ব্যবাসায়ী আটক -ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় মাদক বিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ রায়হান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি জেলার পৈরতলা এলাকার কবির মিয়ার ছেলে।

রোববার দুপুরে রায়হানকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। এরআগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানান।

পুলিশ জানায়, গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে রোববার সকালে উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় ৬ কেজি গাঁজাসহ রায়হানকে হাতেনাতে আটক করা হয়।

Advertisement

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ রায়হানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!