মঙ্গলবার বিকেলে নাটোর শহরের মাদরাসা মোড় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে ফিতরা নির্ধারণ বিষয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে জাতীয় ইমাম সমিতি জেলা শাখা, জেলা ইমাম কল্যাণ পরিষদ, ইমাম আকিদা সংরক্ষণ পরিষদ এবং জেলার গণ্যমান্য ওলামা ও মুফতিয়ানে কেরামরা অংশ নেন।
জাতীয় ইমাম সমিতি নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কাশেম।
.png)
এ সময় আরো উপস্থিত ছিলেন- কান্দিভিটা জামে মসজিদের খতিব, হাফেজ মাওলানা মো. গোলাম মোস্তফা, আলাইপুর জামে মসজিদের খতিব মাওলানা মো. মফিজুর রহমান, মসজিদুল মোকাররক জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মো. জহুরুল ইসলাম, নিচাবাজার বড় জামে মসজিদের খতিব মুফতি আবু মুসা, সদর হাসপাতার জামে মসজিদের খতিব আব্দুল মান্নান, কান্দিভিটা জামিয়া নুরিয়া মাদরাসার প্রধান মুফতি আরিফুল ইসলাম, নাটোর ইমাম কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মো. আবুল হুসাইন, নাটোর সুগার মিলস জামে মসজিদের খতিব মো. মিজানুর রহমান, পটুয়াপাড়া জামে মসজিদের খতিব মাসউদুর রহমান, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মিজানুর রহমান, নাটোর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো. আব্দুল হাকিম, গাড়ীখানা জামে মসজিদের খতিব হোসাইন আহমেদ, চাঁদপুর কওমী মাদরাসার মুহতামিম মো. মাহমুদুল হাসান প্রমুখ।
এ সময় ওলামায়ে কেরামরা ফিতরা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে সবার সম্মতিক্রমে নাটোর জেলার জন্য এবারের ফিতরা ১ কেজি ৬৫০ গ্রাম আটার মূল্য প্রতি কেজি ৬০ টাকা হিসেবে ফিতরা ১০০ টাকা নির্ধারণ করা হয়। তবে যারা খেজুর দিতে চান তারা ৩ কেজি ৩০০ গ্রাম খেজুরের মূল্য প্রতি কেজি ৩০০ টাকা হিসেবে ফিতরা ৯৯০ টাকা, কিসমিস ৩ কেজি ৩০০ গ্রামের মূল্য প্রতি কেজি ৫০০ টাকা হিসেবে ফিতরা ১ হাজার ৬৫০ টাকা, ৩ কেজি ৩০০ গ্রাম জবের মূল্য প্রতি কেজি ১০০ টাকা হিসেবে ফিতরা ৩৩০ টাকা, ৩ কেজি ৩০০ গ্রাম পনিরের মূল্য প্রতি কেজি ৮০০ টাকা হিসেবে ফিতরা ২ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়।
সভায় জানানো হয়, ফিতরার নিসাব ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় যার মালিকানা মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সাড়ে বায়ান্ন ভরি রূপা অথবা এর সমমূল্য সম্পদ বা নগদ অর্থ যা বর্তমান বাজার মূল্য হিসেবে (রূপা প্রতি ভরি ১ হাজার ৪০০ টাকা হারে ৭৩ হাজার ৫০০ টাকা থাকে, তাহলে তার ওপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে। ওই পরিমান মাল বা টাকা এক বছর