ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অপহরণের ১৮ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ৩ এপ্রিল ২০২৩
অপহরণের ১৮ দিন পর স্কুলছাত্রী উদ্ধার
গ্রেফতারকৃত রবিউল মিয়া- ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে অপহরণের অভিযোগে মো. রবিউল মিয়া নামে এক কিশোরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। একইসঙ্গে অপহরণ হওয়া ঐ ছাত্রীকে ১৮ দিন পর উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আবুল কালাম। গ্রেফতারকৃত রবিউল মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গাড়াদিয়া গ্রামের বাসিন্দা।

পরিদর্শক মো. আবুল কালাম জানান, গত ১৬ মার্চ স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ঐ ছাত্রী। সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে না ফেরায় আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি পরিবারের সদস্যরা। এ ঘটনায় ২ এপ্রিল ভুক্তভোগীর মা ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর তথ্য প্রযুক্তি ব্যবহার করে রোববার রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রাম থেকে ঐ ছাত্রীকে উদ্ধার করা হয়। একইসঙ্গে অপহরণকারী রবিউলকে গ্রেফতার করা হয়। পরে ভুক্তভোগী ও অপহরণকারীকে ঘিওর থানায় হস্তান্তর করা হয়।

Advertisement

ঘিওর থানার ওসি আমিনুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেফতার হওয়া রবিউলকে আদালতে পাঠানো হবে। একইসঙ্গে ভুক্তভোগীকেও জবানবন্দির জন্য আদালতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!