বৃহস্পতিবার বিকেলে শিবালয় উপজেলার তেওতা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শিবালয়ের দক্ষিণ তেওতা এলাকার মো. বাতেন খানের ছেলে মো. জামাল বাদশা, মো. জুলহাস শেখের ছেলে মো. রাসেল শেখ এবং ষাটঘর তেওতা এলাকার মো. অভি শেখ।
পুলিশ জানায়, বুধবার সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় জামাল ও রাসেল উপজেলার একটি পুরাতন জমিদার বাড়িতে নিয়ে যান ভুক্তভোগী স্কুলছাত্রীকে। এ সময় বাদশা ছুরি দিয়ে হত্যার ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় রাসেল সিঁড়ির নিচে পাহারা দেন। ধর্ষণের পর মোবাইল ফোনে ঐ ছাত্রীকে এসব ঘটনা কাউকে বলতে নিষেধ করেন তারা। এ ঘটনার দিন সন্ধ্যায় স্থানীয় একটি মেলায় গেলে পূর্ব পরিচিত অভি শেখের সঙ্গে দেখা হয় ভুক্তভোগীর। এ সময় অভি তাকে কোমল পানীয়র সঙ্গে কিছু মিশিয়ে পান করান। এরপর বাড়ি ফেরার কথা বলে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণের চেষ্টা করলে ঐ স্কুলছাত্রী অচেতন হয়ে যান। এ সময় অভি তাকে রেখে পালিয়ে যায়। পরে অচেতন অবস্থায় স্থানীয়রা ঐ ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
.png)
শিবালয় থানার ওসি মো. শাহানুর আলম জানান, এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর চাচা বাদী হয়ে তিনজনকে আসামি করে শিবালয় থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।