ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলাবাগানে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার

পলাশ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৬, ২৩ মার্চ ২০২৩
কলাবাগানে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার
কলাবাগানে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার -ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর পলাশে এক কিশোরী প্রেমিকাকে ডেকে নিয়ে কলাবাগানে পালাক্রমে ধর্ষণের অভিযোগে প্রেমিক আজিজুর রহমান মোল্লাকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে চরসিন্দুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজিজুর রহমান মোল্লা চরসিন্দুর ইউনিয়নের চলনা মধ্যপাড়া এলাকার রহিম উদ্দিন মোল্লার ছেলে।

এর আগে বুধবার (২২ মার্চ) রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে আজিজুর রহমান মোল্লা ও একই এলাকার কামাল প্রধানের ছেলে ইয়াছিনকে (৩০) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।

Advertisement

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিনমাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে ওই কিশোরীর সঙ্গে আজিজুলের পরিচয় হয়। পরে তাদের তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। মাঝে মধ্যে তারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতেন।

গত ১০ মার্চ (শুক্রবার) বিকেলে ওই কিশোরী শিবপুরের বড়ইতলা এলাকায় আজিজুলের সঙ্গে দেখা করতে যান। এ সময় আজিজুল তাকে সিএনজি করে পলাশের চলনা গ্রামে নিয়ে যান। সেখানে আগে থেকেই ইয়ামিন প্রধান নামে এক যুবক অবস্থান করছিলেন। পরে ওই কিশোরীকে কলাবাগানের ভিতরে নিয়ে জোর পূর্বক পালাক্রমে তারা ধর্ষণ করেন।

এ সময় তার চিৎকারে তাকে ফেলে রেখে যুবকরা পালিয়ে যান। পরে ওই কিশোরী লোক-লজ্জার ভয়ে বাড়িতে এসে চুপচাপ থাকেন। বিষয়টি সোমবার তার মায়ের নজরে আসলে সে ধর্ষণের ঘটনা খুলে বলেন। পরে বুধবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে আজিজুল ও ইয়ামিনকে আসামি করে পলাশ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আজিজুলকে গ্রেফতার করেন।

পলাশ থানার এসআই আবদুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ পাওয়ার পরেই আসামিকে ধরতে আমরা অভিযান শুরু করি। পরে সকালে আজিজুলকে গ্রেফতর করতে সক্ষম হই। তাকে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষিতা কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!