সোমবার দুপুরে উপজেলার খাড়েরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে ইটভাটার প্রায় ২৫ থেকে ৩০ জন শ্রমিক পিকআপভ্যান করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা এলাকায় পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খাদে পড়ে গিয়ে চালকসহ প্রায় ১২ শ্রমিক আহত হয়। এ ঘটনায় কেউ নিহত হয়নি। আহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
.png)