রোববার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হক। এ সময় অনুমোদনহীন ওষুধ, অবৈধ যৌন উত্তেজক ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং স্যাম্পল ওষুধ রাখার অপরাধে তিনটি ফার্মেসির মালিককে জরিমানা করা হয়।
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হক জানান, ফুলসুতি বাজারের মেসার্স ফাতেমা ফার্মেসির মালিককে দশ হাজার টাকা, আজাদ মেডিকেল হলের মালিককে আট হাজার টাকা এবং মক্কা ড্রাগ হাউসের মালিককে আট হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
.png)