ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে সাড়ে ২৪ হাজার ইয়াবা জব্দ, আটক ৩

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪৬, ১ এপ্রিল ২০২৩
টেকনাফে সাড়ে ২৪ হাজার ইয়াবা জব্দ, আটক ৩
ছবি: সংগৃহীত

কক্সবাজারের জেলার টেকনাফে ২ বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। 

শুক্রবার (৩১ মার্চ) টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ (বিজিবিএমএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন, কুষ্টিয়া জেলা সদর থানার হাটশ হরিপুর বাসিন্দা মো. ফারুক (৩৫), হরিশংকরপুরের মো. জহির উদ্দিন (৪০), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার দিলালপুর খলাহাটি গ্রামের রবিতোষ চন্দ্র দাশ (৩৭)।

Advertisement

বিজ্ঞপ্তি জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২ জন ক্রোকারিজ সামগ্রী বিক্রেতা হকার চেকপোস্ট অতিক্রম করার সময় তল্লাশি চালিয়ে ক্রোকারিজের ককসিটে অভিনব কায়দায় ফিটিং করা ২০ হাজার পিস ইয়াবাসহ মো. ফারুক ও জহির উদ্দিনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে সকাল ১১টায় টেকনাফ হতে কক্সবাজারগামী পালকী পরিবহনে বিজিবির ডগ স্কোয়াডের সিপাহী ডগ টাইগার ও হ্যান্ডেলার একজন যাত্রীর টিটের পাশে গিয়ে হাত, পা ও সিটের বিভিন্ন অংশে ঘ্রাণ নিতে থাকে। পরে যাত্রীর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে চার হাজার ৮৫৫ পিস ইয়াবাসহ রবিতোষ চন্দ্র দাশকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, জব্দকৃত সরঞ্জামসহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!