মোবাইল মালিক আল আমিন বলেন, প্রায় এক বছর আগে করইবাড়িয়া থেকে মার্কেটিং এর কাজ সেরে ফেরার পথে আমার মোটরসাইকেল থামিয়ে ভয়-ভীতি দেখিয়ে টাকা ও মোবাইল নিয়ে যায়। মোবাইলের মধ্যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকায় আমার নিরাপত্তার জন্য থানায় একটি সাধারণ ডায়েরি করি। প্রায় এক বছর পর তালতলী উপজেলার বড়বগী ইউপির কাজির খাল এলাকার জামাল মৃধার ছেলে সোবাহান মৃধার কাছ থেকে মোবাইলটি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ উপপরিদর্শক রাকিব হোসাইন বলেন, তথ্য ও প্রযুক্তির সহায়তায় হারানো মোবাইলের সিডিআর সংগ্রহ করে মোবাইলটি উদ্ধার করি। পরে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিয়েছি৷
.png)
তালতলী থানার থানার ওসি সাখাওয়াত হোসেন তবু বলেন, কারো হারানো মোবাইল উদ্ধার করে দিতে পারলে তখন নিজের কাছে অনেক ভালো লাগে। হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়ায় সাধারণ মানুষও আমাদের স্নেহ ভালোবাসা দিয়ে পুরস্কৃত করেছেন।