ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২২, ২৯ মার্চ ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন
ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জ মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায় আরো দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সন্তোষপুর গ্রামের জার্জিস কালু মেকারের ছেলে ইব্রাহিম বাবু, মজিবুর রহমানের ছেলে রাসেল আলী এবং লুৎফর রহমানের ছেলে হাসানুজ্জামান টমাস।

জানা যায়, ২০১৯ সালর ১৩ মার্চ র‌্যাব-৫ এর একটি দল চাঁপাইনবাবগঞ্জর গোমস্তাপুর উপজেলার সন্তোষপুর বটতলা এলাকায় অভিযান চালায়। এ সময় এক কেজি ৩০ গ্রাম হেরোইনসহ ইব্রাহিম বাবু, রাসেল আলী ও হাসানুজ্জামান টমাসকে আটক করা হয়। পরের দিন ১৪ মার্চ চারজনকে আসামি করে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

Advertisement

মামলার তদন্তকারী কর্মকর্তা গোমস্তাপুর থানার এসআই বজলুর রশীদ প্রথমে ২০১৯ সালের ২৭ এপ্রিল ও পরে সোহেল রানা ২০২২ সালের ৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত বুধবার তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এছাড়া অপর একজনের বিরুদ্ধে অভিযাগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!