বুধবার দুপুরে শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সাহেবের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিনুর শিবচর পৌরসভার নলগোড়া গ্রামের ওয়াজ আলী খানের ছেলে।
জানা যায়, বুধবার দুপুরে মাদারীপুর থেকে শিবচর আসছিল প্রাইভেটকারটি। সাহেবের হাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে খাদে পড়ে যায়। স্থানীয়রা এসে গাড়ির ভেতর থেকে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মমিনুর রহমানকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
.png)
শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।