সোমবার রাতে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাজেদুল কবির জোয়াদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী এ তাণ্ডব চালায়।
স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে ঝড়ে গাছপালা ভেঙে পড়ে উপজেলার রান্ধুনীমুড়া, আড়াখাল ও রায়চোঁ গ্রামের প্রায় ২০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বৈদ্যুতিক সংযোগসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
.png)
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাজেদুল কবির জোয়াদার বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ভেঙে পড়া গাছপালা সরিয়ে দেওয়া হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে গাছপালা ও প্রায় ২০-২৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে উপজেলা প্রকল্প কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।