ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে হত্যা মামলার আসামি মাসুদ গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২০:০২, ২৭ মার্চ ২০২৩
রাজবাড়ীতে হত্যা মামলার আসামি মাসুদ গ্রেফতার
গ্রেফতারকৃত আসামি- ছবি সংগৃহীত

রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি মাসুদ রানা ওরফে গুলি মাসুদ ওরফে ফেন্সি মাসুদকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড এমোনেশন এবং একটি ধারাল ছুরি উদ্ধার করা হয়।

সোমবার সকালে রাজবাড়ী সদর উপজেলার দয়ালনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ একই এলাকার আজগর আলী মণ্ডলের ছেলে।

র‍্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার কেএম শাইখ আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মাসুদকে গ্রেফতার করা হয়। মাসুদ চাঞ্চল্যকর কাউসার হত্যা মামলার প্রধান আসামি। উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃত মাসুদকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!