গ্রেফতারকৃত আসামির নাম মো. জাকির হোসেন। তিনি ওই ইউনিয়নের বাহারিপাড়া গ্রামের মো. মঞ্জিল মিয়ার ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই রাজিব চৌধুরী জানান, গ্রেফতারকৃত জাকির হত্যা মামলার ৫ নম্বর এজহারভুক্ত আসামি। তাকে রোববার কুমিল্লা আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তিনি রিমান্ডে আছেন। তিনি হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
.png)
উল্লেখ্য, গত শনিবার উপজেলার নিমসার বাজারে সিএনজি স্টেশনের জিপির (চাঁদা) টাকা নিয়ে দ্বন্দ্বে আবুল কাসেম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহতের বড় ভাইকেও পিটিয়ে আহত করেছে হামলাকারীরা। নিহত আবুল কাসেম বুড়িচং উপজেলার ভারিকোঠা গ্রামে মৃত আরব আলীর ছেলে।
ঘটনার পর ওই রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৩-৪ জনকে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেন জানান, মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।