ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় ৬ লাখ বিদেশি আতশবাজিসহ যুবক গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ২৬ মার্চ ২০২৩
কুমিল্লায় ৬ লাখ বিদেশি আতশবাজিসহ যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত যুবক- ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লায় ছয় লাখ পিস বিদেশি আতশবাজিসহ এনায়েত উল্লাহ নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন। এর আগে, শনিবার বিকেলে কুমিল্লার লাকসামের বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এনায়েত লাকসাম উপজেলার ত্রিয়াং গ্রামের আবুল কাশেম ভূঁইয়ার ছেলে।

র‍্যাব জানায়, ছয় লাখ ২১ হাজার পিস ভারতীয় আতশবাজিসহ এনায়েত উল্লাহকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভারত থেকে আতশবাজিসহ বিভিন্ন পণ্য এনে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেন। এ বিষয়ে তার বিরুদ্ধে লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!