ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চারঘাটে অস্ত্রসহ গ্রেফতার ১

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩২, ২৬ মার্চ ২০২৩
চারঘাটে অস্ত্রসহ গ্রেফতার ১
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি গ্রামে অভিযান চালিয়ে পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ জান মাহমুদ (৫০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। রোববার সকালে র‍্যাব এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার জান মাহমুদ উপজেলার চামটা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। 

দুপুরে র‍্যাব-৫ এর মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে রোববার সকালে র‌্যাব-৫ সদর দফতর কোম্পানির একটি অভিযানিক দল মৌগাছি গ্রামে অভিযান চালায়। এ সময় পিস্তল, দুটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলিসহ জান মাহমুদকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‍্যাব-৫ এর সদর দফতরে আনা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসেবে পরিচয় দিয়েছিলেন কিন্তু পরে অবৈধ অস্ত্র কেনাবেচার কথা স্বীকার করেছেন। দুপুরে তাকে চারঘাট থানায় সোপর্দ করা হয়েছে। তার নামে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!