ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাড়া বাসায় গাঁজার ব্যবসা, স্বামী-স্ত্রী গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৯, ২৭ মার্চ ২০২৩
ভাড়া বাসায় গাঁজার ব্যবসা, স্বামী-স্ত্রী গ্রেফতার
ভাড়া বাসায় গাঁজার ব্যবসা, স্বামী-স্ত্রী গ্রেফতার -ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীতে ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

গ্রেফতারকৃত মোছা. হোসনেয়ারা বেগম (৪০) গলাচিপার ছোট শিবা গ্রামের বাসিন্দা এবং তার স্বামী একই এলাকার সেকান্দার সিকদারের ছেলে মো. সেলিম সিকদার।

রোববার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মৃধাবাড়ি সড়কের মো. শহীদুল ইসলামের  বাসার স্বামী-স্ত্রী ভাড়াটিয়ার নিকট থেকে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ১টি মোবাইল ফোন, ০২টি সীম, গাঁজা বিক্রির নগদ টাকাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

Advertisement

র‌্যাব-৮ এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজা জানান, তারা দীর্ঘদিন এ ব্যবসার সঙ্গে জড়িত। পটুয়াখালীর বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে গাঁজার ব্যবসা করে আসছিলেন। উদ্ধারকৃত গাঁজার অবৈধ বাজার মূল্য আনুমানিক ১ লাখ ৩২ হাজার ৫০০ টাকা। র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!