সোমবার দুপুর ২টার দিকে সদর উপজেলার মালিহাতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঝুমা একই এলাকার মো. সেলিম মিয়ার মেয়ে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার মালিহাতা এলাকায় মহাসড়কের রাস্তা পার হচ্ছিল ঝুমা। এ সময় সিলেটগামী একটি তরমুজবোঝাই পিকআপভ্যান তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা ঝুমাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
তিনি আরো জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।