ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাটের নিচে মিলল ফেনসিডিল-ইয়াবা, আটক ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২০, ২৬ মার্চ ২০২৩
খাটের নিচে মিলল ফেনসিডিল-ইয়াবা, আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে এক বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৩৪ বোতল ফেনসিডিল ও ৬০০ ইয়াবাসহ মোহাম্মদ আলমগীর (২৬) নামে এক যুবককে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) সদস্যরা। 

রোববার ভোররাতে হ্নীলা ইউনিয়নের দক্ষিণ ফুলের ডেইল নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। আটক আলমগীর একই এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। 

এসব তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা।

Advertisement

তিনি জানান, রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে তারই নেতৃত্বে ডিএনসির একটি দল হ্নীলা ইউপি দক্ষিণ ফুলের ডেইল আলমগীরের বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘরের খাটের নিচে একটি সিনথেটিক বস্তার ভেতর থেকে ১৩৪ বোতল ফেনসিডিল ও ৬০০ ইয়াবাসহ আলমগীরকে হাতেনাতে আটক করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জানান, তিনি বাংলাদেশ ভারত সীমান্তের বিভিন্ন জেলাগুলো হতে কৌশলে বিভিন্ন ফলের গাড়িতে করে উক্ত ফেনসিডিলগুলো টেকনাফে এনে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। আটক আসামির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: টেকনাফ মাদক
লিংক সফলভাবে কপি হয়েছে!