আটক বাবুল উপজেলার দক্ষিণ ইউপির আব্দুল্লাহপুর গ্রামের আশরাফ মিয়ার ছেলে। রোববার তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানা পুলিশ এ তথ্য জানান।
জানা যায়, শনিবার রাতে পৌর শহরের তারাগন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ পিচ স্কাফ সিরাপসহ তাকে হাতে নাতে আটক করা হয়। আটক বাবুল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতেসোপর্দ করা হয়েছে।
.png)
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানে স্কাফ সিরাপসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়। মাদক বিরোধী অভিযান নিয়মিত চলছে। যে কোনো মূল্যে মাদক নিয়ন্ত্রণ করা হবে।