রোববার ভোরে নাফনদী থেকে তাকে আটক করা হয়। আটক মাহমুদ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকার নুরুল আলমের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। তিনি জানান, রোববার ভোরে দমদমিয়া বিওপির দায়িত্ব পূর্ণ বিআরএম-৮ হতে ২ কি.মি. দক্ষিণ পূর্ব দিকে বড়ইতলী এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল ঐ এলাকায় গিয়ে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে হস্তচালিত একটি কাঠের নৌকা আসতে দেখে। বিজিবি টহলদল নৌকাটি দেখা মাত্র দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ করলে নৌকায় থাকা ব্যক্তি নৌকাটি ফেলে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে নৌকাসহ আটক করতে সক্ষম হন।
.png)
পরে নৌকাটি তল্লাশি করে ২ কেজি ৭৮ গ্রাম আইস ও ৩৯ প্যাকেট রীচ কফি, ২০ কেজি কারেন্ট জাল, ৮০ কেজি সুতার জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয় এবং আইসসহ আটক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।