শুক্রবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে নোয়াখালী এক্সপ্রেস ট্রেন থেকে আতশবাঁজিসহ তাকে আটক করা হয়। আটককৃত মো. আব্দুর নূর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ এলাকার আবু কালামের ছেলে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৯, হবিগঞ্জ ক্যাম্পের সিপিসি-১ লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)
র্যাব জানায়, ঢাকাগামী ‘নোয়াখালী এক্সপ্রেস’ ট্রেনে নিষিদ্ধ আতশবাঁজি পাচার হচ্ছে। এমন খবরে শুক্রবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেন আসার পর তল্লাসী চালিয়ে ইঞ্জিনের পিছনের মালবাহী বগি থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছে ১৪ লাখ ৭০ হাজার নিষিদ্ধ আতশবাঁজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আতশবাঁজির বাজার মূল্য প্রায় ২৬ লাখ ২৫ হাজার টাকা। আটককৃত আব্দুর নূরকে আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।